মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত পরিচয়ে আনুমানিক ২৬ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ।
সোমবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার কলা বাগানের বড়ই গাছের সাথে রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয়ে মরদেহটি বড়ই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রেরন করেন।
এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক, ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মিলন মাহমু্দ/বার্তা বাজার/এসজে