দৌলতদিয়ায় পদ্মার ভাঙনের শিকার ৫০টি পরিবার এখনও খোলা আকাশের নিচে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অতি সম্প্রতি পদ্মা নদীর ভাঙ্গনে ৫০টি পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। সামনে ঈদ, তাদের মধ্যে ঈদের খুশি ম্লান হয়েছে সর্বনাশা পদ্মার ভাঙ্গনে।

সোমবার (১৯ জুলাই) সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্থরা বিভিন্ন সড়কের পাশে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবন যাপন করছে। সরকারী ভাবে অনেক পরিবারের মধ্যে মাত্র ৯ কেজি চাউল পৌছেছে। অনেক পরিবারই অনাহারে অর্ধাহারে রয়েছে।

দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা ও তার অদূরে নতুন পাড়া এলাকায় হঠাৎ করে দ্রুত গতিতে নদী ভাঙ্গনের ঘটনা ঘটছে। এলাকার কিছু জায়গার মাটি নিচের দিকে দেবে যাওয়ায় নদী ভাঙ্গনের কবলে পড়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার হচ্ছে মোঃ বিলাস বেপারী, সামাদ বেপারী, ইমান শেখ, রবিউল মোল্লা, আক্কাছ বেপারী, গেদা প্রামানিক, সোবাহান শেখ, মিলন শেখ, আবুল মন্ডল, রিপন মন্ডল, বাবু মেম্বার, হারুন, খলিল বেপারী, দীলিপ বেপারী, আনুয়ার, সালাম মনির প্রামানিক, রেজাউল, চান্দু শেখ, নাজির, মোমে, ইউনুছ খা, লতিফ, ওহাব প্রামানকি, উজ্জল, হাবি মন্ডল প্রমূখ।

দৌলতদিয়া মজিদ শেখ পাড়া গ্রামের বিলাস বেপারী জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে কোরবানী দিচ্ছে না কেউ। কয়দিন পূর্বে তাদের পরিবার ছিল সচ্ছল। ঈদে ছেলে মেয়ে স্ত্রী কারো জন্য নতুন পোষাক কেনা হচ্ছে না।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে পুনর্বাসন করা হবে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর