নবী (সা.)-কে ব্যঙ্গ করা সেই কার্টুনিস্ট মারা গেছেন
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে কার্টুন আঁকা ডেনমার্কের বিতর্কিত কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন। রোববার (১৮ জুলাই) এই তথ্য জানিয়েছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ১৪ জুলাই তিনি মারা যান বলে জানাচ্ছে তারা পরিবার। কোপেনহেগেনে মারা যাওয়া ৮৬ বছর বয়সী এই কার্টুনিস্ট দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
১৯৮০ সালের আগে থেকে ডেনমার্কের জাইল্যান্ডস-পোস্টেন পত্রিকায় কাজ করতেন তিনি। ২০০৫ সালেমুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র করে সমালোচিত হন তিনি। সারাবিশ্বে ঝড় উঠে প্রতিবাদের। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে নবী প্রেমিক মুসলিমরা ব্যাপক আন্দোলন শুরু করে। যার প্রেক্ষিতে বিভিন্ন দেশে ডেনমার্কের দুতাবাসেও হামলা হয়। নিহত হয় ডজন খানেক মানুষ।
এছাড়া ব্যঙ্গচিত্র তৈরির পরে বিতর্কিত কার্টুনিস্ট ওয়েস্টারগার্ড অনেকবার হত্যার হুমকি পেয়েছিলো। অনেকবার হামলার শিকারও হয়েছিলেন তিনি।
২০১০ সালে ওই কার্টুনিস্তের বাড়িতে হামলার অভিযোগে সোমালিয় এক যুবককে আটক করা হয়। পরে ওই যুবকের সাথে আল কায়েদার সম্পৃক্তরার খোঁজ পায় বলে দাবি করে ডেনিশ পুলিশ।
তারা জানায়, ডেনিশ পুলিশ জানায়, ২৮ বছরের ওই সোমালি তরুণ ছুরি ও কুড়াল নিয়ে কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ডের আরাস শহরের বাড়ির দরোজা ভাঙতে চেষ্টা করে। কিন্তু পুলিশ এসে তাকে আটক করে। ডেনমার্কের নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা (পিইটি) এক বিবৃতিতে জানায়, হামলাকারীর সঙ্গে পূর্ব আফ্রিকার সন্ত্রাসী সংগঠন আল সাহাব ও আল কায়দার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
উল্লেখ, নবীকে ব্যঙ্গ করা ওই কার্টুনিস্টের মৃত্যুর ঠিক একদিন আগেই ছিল তার ৮৬তম মৃত্যুবার্ষিকী।
বার্তা বাজার/এসজে