দুস্থদেরকে ঐচ্ছিক তহবিল থেকে ৫ লাখ টাকা দিলেন এমপি প্রিন্স

করোনাকালে অসহায় মানুষদের মাঝে পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স নিজের ঐচ্ছিক তহবিল থেকে ৫শতাধিক মানুষের মাঝে ১ হাজার টাকা করে মোট ৫লাখ টাকা প্রদান করেছেন।

সোমবার (১৯জুলাই) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর মক্তব মাঠে এই টাকা বিতারণ করা হয়।

এমপি প্রিন্স বলেন, করোনাকাল অতিবাহিত করছে সারা বিশ্ব। বাংলাদেশেও মারাত্মকভাবে হানা দিয়েছে ভাইরাসট। তাই গরীব দুস্থ মানুষদের পাশে আছে বর্তমান সরকার। কোরবানি ঈদকে সমনে রেখে এই অল্প অর্থ সহযতা কাজে লাগবে। এসময় তিনি সাবাইকে স্বাস্থবিধি মেনে ঈদ উৎযাপন করার আহবান করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুন নাহার রেখা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, সদর আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরক হোসেন, পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলার বাদল হোসেন, ১৩,১৪,১৫নং মহিলা কাউন্সিলার লাইলী বেগমসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাবৃন্দ।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর