দেশের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিন বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (১৯ জুলাই) থেকে আগামী শুক্রবার (৩০ জুলাই) পর্যন্ত মোট ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর। এরপর যথারীতি আগামী শনিবার (৩১ জুলাই) স্থলবন্দরের কার্যক্রম যথাসময়ে খোলা থাকবে।
পঞ্চগড় জেলার আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি মো: আব্দুল লতিফ (তারিন) বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ঈদুল আজহা ও সরকারি ছুটি এক সাথে সমন্বয় করে মোট ১২ দিন বন্ধ রাখা হয়েছে। এই সময়টাতে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
আল আমিন/বার্তা বাজার/এসজে