প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এমনকি মন্ত্রীদের ফোনেও আড়ি পাতছে পেগাসাস

বেশ কিছুদিন আগে পানামা পেপারস বেশ আলোচনার জম দিয়েছিল বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের অবৈধ অর্থ লেনদেনের খবর প্রকাশ করে। এবার এসেছে পেগাসাস প্রজেক্ট নামে ফাঁসকারী এক সফটওয়্যার। এটা দিয়ে বিশ্বের নামকরা সরকার প্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্য, কূটনীতিক, সাংবাদিক, রাজনীতিক, অধিকারকর্মী, ব্যবসায়ীর ফোনে আড়ি পাতার খবর প্রকাশ করা হচ্ছে।

তাদের মধ্যে এক আতঙ্কের নাম হিয়ে দাঁড়িয়েছে পেগাসাস প্রজেক্ট। কারোন এখনও জানা যাচ্ছে না কার ফোনে আড়ি পাতা হয়েছে কিংবা কি কথা রেকর্ড করা হয়েছে। হিম এ আতঙ্কের মধ্যেই সময় কাটছে বিশিষ্ট জনদের।

এর আগে পানামা পেপারস কেলেঙ্কারিতে পদত্যাগ করতে বাধ্য হন আইসল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী সিগমুন্দুর ডেভিড গানল্যাংসন। এমনকি পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির প্রেসিডেন্ট নওয়াজ শ্রীফকে অযোগ্য ঘোষণা করে।

এখন আবার পেগাসাস নিয়ে দেখা দিয়েছে আতঙ্ক। মনে ভয়, কার কপাল কখন পুড়ে যায়। কোন কোন দেশে এই নজরদারি করা হয়েছে তা নিশ্চিত জানা না গেলেও আড়িপাতা হয়েছে ১০ দেশে। এগুলো হলো- আজারবাইজান, বাহরাইন, হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, মরক্কো, রোয়ান্ডা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

সৌদি আরবের আলোচিত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর দেশটির ৩৭টি ফোনে নজরদারি করা হচ্ছে। এসব ফোন ব্যবহার করেন সাংবাদিক, মানবাধিকারকর্মী, ব্যবসায়ী নির্বাহী এবং দু’জন নারী।

দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট ছাড়াও ১৫টি সনামধন্য আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইসরাইলের নজরদারীকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপ আবিষ্কৃত পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে এই আড়ি পাতা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কর্তৃত্ববাদী সরকারগুলো পেগাসাস ব্যবহার করছে মোবাইলে আড়ি পাতার জন্য। এর মাধ্যমে ব্যবহারকারীর স্মার্ট ফোনের সব তথ্য চুরি করে নেওয়া সম্ভব। ইতোমধ্যে যারা এর শিকার হয়েছেন তাদের প্রতিটি কন্টাক্ট, ম্যাসেন, মেইল, ফেসবুকের ম্যাসেন, স্কাইপ, হোয়াটসঅ্যাপ, ভাইভার, উইচ্যাটসহ সব তথ্য নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি, দ্য ওয়ালস্ট্রিট জার্নাল, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, ফ্রান্স ২৪, রেডিও ফ্রি ইউরোপ, মিডিয়াপার্ট, এল পাইস, এপি, লে মন্ডে, ব্লুমবার্গ, ইকোনমিস্ট, রয়টার্স ও ভয়েস অব আমেরিকার সাংবাদিদের বিরুদ্ধে আড়ি পাতা হয়েছে।

ওয়াশিংটন পোস্ট তাদের কে খবরে বলে, জামাল খাসোগিকে হত্যার পর তার খুব ঘনিষ্ঠ দুই নারীর ফোনে আড়ি পাতা হয়। ২০১৮ সালে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে তার হত্যা করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর