গাবতলী হাটকে মেয়র আতিকের ১০ লাখ টাকা জরিমানা

করোনার ভয়াবহতার মধ্যেই জমে উঠা রাজধানীর অন্যতম পশু কেনাবেচার বাজার গাবতলী হাটকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি না মানায় হাট কর্তৃপক্ষকে এই জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়য় মোঃ. আতিকুল ইসলাম।

সোমবার (১৯ জুলাই) বেলা ১১তার পর হাটে উপস্থিত হয়ে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় এই জরিমানা করেন। পাশাপাশি এক ঘন্টার জন্য বন্ধ করা হয় হাসিলও।

গণপমাধ্যমকে এই তথ্য জানিয়েছে মেয়র আতিকুল ইসলামের এপিএস ফরিদ আহমেদ।

তিনি জানান, করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে মেয়রের চলমান অভিযান অব্যহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দিবেন না তিনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর