প্রতিবছরের মত এবারও পবিত্র হজের খুতবা বাংলায় অনুবাদ করা হবে। এছাড়া আরও ৯টি ভাষায় অনূদিত হবে এই খুতবা। চলতি হজে বাংলায় খুতবা অনুবাদের জন্য মনোনীত হয়েছেন কক্সবাজার জেলার কৃতী সন্তান মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমান।
এই আলেম বর্তমানে মক্কা ইসলামী সেন্টারে দাঈ হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, দুই পবিত্র মসজিদের খাদেম কর্তৃক গৃহীত হারামাইন শরীফাইন ও আরাফার খুতবার তাৎক্ষনিক অনুবাদ প্রকল্পের অংশ হিসেবে মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ এ তথ্য জানিয়েছে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (স.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। মহামারী করোনাভাইরাসের কারণে এবারও ‘সীমিত আকারে’ হজ্ব পালনের পরিকল্পনা করেছে সৌদি আরব।
বাংলা ছাড়াও অন্যান্য যেসব ভাষায় খুতবা অনুবাদ করা হয় তা হচ্ছে- ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা।
বার্তা বাজার/এসজে