আজ দুপুরে টিকা নিবেন খালেদা জিয়া

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন নিবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) দুপুর ২টায় রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া। রোববার তার টিকা দেওয়ার ফিরতি এসএমএস আসে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। পরে ২৯ এপ্রিল তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।দীর্ঘ চিকিৎসা শেষে ১৯ জুন তিনি বাসায় ফিরেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর