যৌন প্রশিক্ষণ দিচ্ছেন ‘সেক্স কোচ’ পল্লবী!

ভারতে উত্তরোত্তর বাড়ছে যৌনতা ঘিরে অপরাধের ঘটনা। কেন্দ্র আইন করে প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তা সত্ত্বেও পরিসংখ্যান অনুযায়ী পর্ণোগ্রাফির দর্শকের নিরিখে বিশ্বের মধ্যে এগিয়ে ভারত। এমনকি যৌন অপরাধের দিক থেকেও এগিয়ে রয়েছে দেশ।

এর মূল কারণ, শরীর, যৌনতা নিয়ে সঠিক ধারণা নেই অধিকাংশের। সহবাস, যৌন চাহিদা, যৌনতা নিয়ে খোলামেলা আলোচনার অভাব থেকে দিনের পর দিন বাড়ছে অপরাধের ঘটনা, জানাচ্ছেন পল্লবী বার্নওয়াল।

পল্লবী নিজেকে ‘সেক্স কোচ’ বলেন। যৌনতা এবং শারীরিক চাহিদা নিয়ে মানুষের সমস্ত প্রশ্নের জবাব তিনি দেন। পল্লবী, যৌনতা নিয়ে সঠিক ধারণা তৈরি হলে, দেশের গোটা চিত্রে আমূল পরিবর্তন আসবে। এই ধারণা থেকে ইনস্টাগ্রামে একটি পেজ খুলেছেন তিনি। যেখানে যৌন প্রশিক্ষণের কথা তিনি লেখেন।

পল্লবী জানান, দিনে প্রায় ৩০ থেকে ৪০ জনের বিভিন্ন প্রশ্ন আসতে থাকে তাঁর কাছে। বিয়ের আগের শারীরিক সম্পর্ক নিয়ে বর্তমান সঙ্গীর কাছে কীভাবে জানাবেন, যৌন ইচ্ছে সত্ত্বেও শারীরিক সম্পর্কে সঙ্গী লিপ্ত না হলে, বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলে কী কী করণীয় সমস্ত প্রশ্নের উত্তর দেন পল্লবী।

পল্লবী এক সাক্ষাৎকারে জানান, নিজের জীবনে একসময় বয়ে গিয়েছিল ঝড়। মা, বাবার মধ্যে সম্পর্কের অবনতি দেখে বদলে গিয়েছিল তাঁর ধারণা। ২৫ বছরে কুমারিত্ব হারান তিনি। কিন্তু বিয়ের রাতে নিজের স্বামীকে সেকথা তিনি জানাননি। তারপর আর কখনও স্বাভাবিক যৌন সম্পর্ক হয়নি তাঁদের।

কয়েক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয় পল্লবীর। ছেলেকে নিয়ে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করেন তিনি। কখনও পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে, কখনও বয়স্ক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান পল্লবী। বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। সঠিক প্রশিক্ষণ দেওয়ার পরিণত হয়েছেন তিনি। পল্লবী জানান, তাঁর উদ্যোগে সাড়া দিলে বহু মানুষের জীবনের গতিপথ বদলে যেতে পারে। বদলাবে দেশও।-আজকাল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর