করোনা পরিস্থিতি মোকাবেলায় সড়কে গণপরিবহন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পরে পরিবহন শ্রমিকরা। বিষয়টি চিন্তা করে পরিবহনশ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। প্রথম ধাপে ৬৫০ জনের পর দ্বিতীয় ধাপে আরও এক হাজার শ্রমিককের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।
রোববার (১৮ জুলাই) বিকেলে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, বিগত দুই মাস থেকে করোনার তৃতীয় ঢেউ আমাদের ভাবিয়ে তুলেছে। করোনার সংক্রমণ যখন বেড়ে যায় বিশ্বের বিভিন্ন দেশের মত আমাদের দেশেও লকডাউন দেওয়া হয়। যাতে সংক্রমণ কম হয়। আমাদের প্রধানমন্ত্রী যতবার লকডাউন দিয়েছেন ততবার প্রন্তিক জনগোষ্ঠীর ভেবে তাদের কাছে কীভাবে সহযোগিতা পৌঁছানো যায় তার ব্যবস্থা করেছেন।
মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দেশের একজন মানুষও যেন না খেয়ে না থাকে। প্রধানমন্ত্রীর সে নির্দেশ শিরধার্য মেনে শুরু থেকে আজ পর্যন্ত আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি।
শ্রমিকদের নিজেদের নিরাপত্তার সাথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান রেখে তিনি বলেন, সকল বাসস্ট্যান্ডগেুলোতে আমরা মাস্ক বিতরণ এবং সরবরাহ করেছি। পরিবহন ও যাত্রীর নিরাপত্তার প্রয়োজনে আরো মাস্ক দেযা হবে। আপনাদের শুধু মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। সকলের সহযোগিতা ও সচেতনতা ছাড়া করোনার অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব না।
এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল মান্নান, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহাবুবুর রহামনসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই বুধবার ৬৫০ পরিবহন শ্রমিককে এ নগদ সহায়তা প্রদানের পর পরিবহন শ্রমিকদের আরো সহযোগিতার যে আশ্বাস দিয়েছিলেন তা ৪ দিনের মধ্যে এই বিতরণের মাধ্যমে পূরণ করেন মসিক মেয়র।
নাজমুস সাকিব/বার্তা বাজার/এস.আর