হাই প্রেশার-২ নাটক করায় মোশাররফ করিমসহ তিন জনের বিরুদ্ধে মামলা

হাই প্রেশার -২ নাটক করায় মোশাররফ করিমসহ তিন জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক আইনজীবী। কুমিল্লা জেলা বার এসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী বোরবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে এই মামলা করেন।

মামলার অন্য তিন বিবাদী হলেন- – অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান। এছাড়াও বেসরকারি টিভি স্টেশন বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

এত অভিনেতা মোশাররফ করিমসহ আরো তিন জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন বলে জানা যায় ।

রোববার বাদী পক্ষের শুনানি শেষে মামলাটি আমলে নেন আদালত। তদন্তের পর আগামী ১৮ আগস্টে মামলার প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর