মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা ভ্যাকসিনের ফ্রী নিবন্ধন কর্মসুচি
‘ভ্যাকসিন নিন নিরাপদে থাকুন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা জেলা ছাত্রলীগ রবিবার ( ১৮ জুলাই) শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে করোনা ভ্যাকসিনের ফ্রী নিবন্ধন কর্মসুচি শুরু করেছে। সকালে এ কর্মসুচির উদ্বাধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মানান, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি
মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হাসান মুক্তাসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, মাগুরার সাধারণ মানুষ যারা এখনো ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেননি তারা স্বল্প সময়ে বিনামূল্যে আমাদের এই ক্যাম্প থেকে ভ্যাকসিনের নিবন্ধন করতে পারবেন।
এখানে প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পযন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই অনলাইনে নাম নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে দেওয়া হচ্ছে। আতঙ্কিত না হয়ে (৩৫ ঊর্ধ্ব ব্যক্তিদের) করোনা টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
তাছিন জামান/বার্তা বাজার/টি