সরিষাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পে শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পে থাকা হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ( ১৮ জুলাই) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের ঘুইঞ্চারচর গ্রামে থাকা আশ্রয়ণ প্রকল্পে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১৫০ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, চিড়া, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়।

খাদ্য সামগ্রী পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের প্রতি কৃতজ্ঞতা জানায়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, তারাকান্দি ট্রাক, ট্রাঙ্কলড়ি ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সদস্য ও কামরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সামিউল হক সামি, দেশ প্রতিদিন ২৪ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোস্তাক আহমেদ মনির প্রমুখ।

মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর