আ.লীগ সহ-সভাপতিকে মারধর: অচেতন অবস্থায় উদ্ধার!

পাবনার সুজানগর উপজেলা সুলতান গেট এলাকার সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ মোল্লাকে অনন্ত বাজার থেকে একদল দূর্বৃত্তরা তুলে নিয়ে ব্যাপক মারপিট করেছে বকুল বাহিনীর সন্ত্রাসীরা।

রবিবার ( ১৮ জুলাই) দুপুরে পাবনা শহরে এই ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা রশিদ মোল্লাাকে অচেতন অবস্থায় শহরের বাইপাস এলাকার একটি কিনিকের সামনে ফেলে রেখে যায়। এ ঘটনা তাৎক্ষনিক ভাবে জেলা পুলিশকে অবহিত করা হয়েছে তার পরিবারের থেকে।

তার পরিবারের লোকজন জানান, রশিদ মোল্লা অসুস্থ হওয়ায় চিকিৎসককে দেখাবেন বলে সিএনজি অটোরিক্সা যোগে আমরা পাবনার উদ্দেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে প্রতিপক্ষ বকুল বাহিনীর লোকজন অনুসরণ করে। পরে পাবনা শহরের অনন্ত বাজার পৌছেলে একদল সন্ত্রাসী সিএনজি গতিরোধ করে কিছু বুঝে উঠার আগেই রশিদ মোল্লাকে নামিয়ে নিয়ে যায়।

রশিদ মোল্লা বলেন, বকুল বাহিনী সদস্য রাজু, মানিক, হালিম,মিদুল, লুমমান, নয়ন, হালিম, লেবু হাজী রড ও জিআই পাইপ দিয়ে বেধরক মারপিট করে মূমুর্ষ অবস্থায় শহরের বাইপাস এলাকায় নামিয়ে দেয়।

বর্তমানে রশিদ শোল্লা পাবনা জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ ধরনের একটি খবর পেয়ে তাৎক্ষনিক শহরের বিভিন্ন স্থানে পুলিশী তল্লাসী ও ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধারের চেষ্টা চালাই। পরে শুনতে পাই তাকে শহরের বাইপাসে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে গিয়েছেন।

বিষয়টি খোজ নেয়া হচ্ছে কারা এ ঘটনার সাথে জড়িত। বিস্তারিত পরে জানানো হবে।

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর