দেশে একদিনে মৃত্যু ২২৫, শনাক্ত সাড়ে ১১ হাজার

দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮৯৪ জনে। শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।

দেশে করোনা সংক্রমণের ৪৯৭ তম দিনে আজ রবিবার (১৮ জুলাই), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯ হাজার ২০৪টি। আর দেশের মোট ৬৩৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬টি। এর মধ্যে ১১,৫৭৮ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.০৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭২ লাখ ৫৫ হাজার ৩৭৮টি।

এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.২২ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৮ হাজার ৮৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪.৪২ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৩২ হাজার ৮ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬০ জন ও খুলনা বিভাগে ৫৪ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৫ জনের মধ্যে ১২৩ জন পুরুষ ও ১০২ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৬২ শতাংশ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর