এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে টাইগারদের প্রয়োজন ২৪১ রান। স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৪০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলি মাধেভেরে। এছাড়া ৪৬ রান করেন অধিনায়ক ব্রান্ডস টেইলর।
বাংলাদেশ দলের হয়ে তরুণ পেসার শরিফুল ইসলাম শিকার করেন ১০ ওভারে ৪৬ রানে ৪ উইকেট।
রোববার(১৮ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৩ রানে তাসকিন আহমেদের গতি আর মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে ভিভ্রান্ত হয়ে ফেরেন টিনাসি ও মারুমা।
রিচার্ড এনগারাভাকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন টেন্ডাই চাতারা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে জিম্বাবুয়ে।
বার্তাবাজার/পি