স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাজেট বিষয়ক সেমিনার

আকরাম হোসাইন খান নাঈম, নিজস্ব প্রতিবেদক: ২৭ জুন বৃহস্পতিবার রাজধানী ঢাকার‌ ধানমন্ডিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের আয়োজনে; জাতীয় বাজেট ২০১৯-২০: সুযোগ ও সীমাবদ্ধতা; শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ সায়েমা হক বিদীশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রোঃ ভাইস চ্যান্সেলর ডঃ মওদুদ এ ইলাহী এবং রেজিস্ট্রার আব্দুল মতিন। এছাড়াও সেমিনারে অংশগ্রহণ করেন অর্থনীতি বিভাগের সকল অনুষদ বৃন্দ এবং শিক্ষার্থীরা।

সেমিনার সঞ্চালন করেন অর্থনীতি বিভাগের ৬৬ ব্যাচ এর শিক্ষার্থী সালসাবিল ফাইরোজ ঐশী , বাজেট বিবরণ করেন ৬৯ ব্যাচ এর শিক্ষার্থী হাসিব বিন মোশাররফ এবং ধন্যবাদ প্রদান করেন সহকারী অধ্যাপক মহসিনুল করিম।স প্রধান বক্তা তার বক্তব্যে বলেন,২০১৯-২০ অর্থবছরের বাজেট আগের বাজেটের ধারাবাহিকতা বজায় রেখে সপ্রস্তাবনা করা হয়েছে যেখানে বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। দেশীয় বিভিন্ন শিল্পে প্রণোদনা, তরুণদের জন্য বিশেষ বরাদ্দ , প্রবাসী বিমা, রেমিট্যান্সে প্রণোদনা, শস্য বীমার মত কিছু প্রশংসনীয় উদ্যোগ থাকলেও, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সহ অন্যান্য উন্নয়নের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সুনির্দিস্ট কর্মপদ্ধতি ও প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন, যার সঠিক প্রতিফলন এ বাজেটে আমরা সেভাবে দেখা যাচ্ছেনা। তিনি বলেন বাংলাদেশের মুল্যস্ফিতি বাড়ছে কিন্তু তা নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশ বৈদেশিক ঋণের উপর এখন নির্ভরশীল নয়।উনার মতে দেশের জি ডি পি এবং বেকারত্ব ঘোচাতে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ান প্রয়োজন। অন্যান্য ‌বক্তারাও বাজেট বাস্তবায়নের বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্যকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান বক্তার হাতে ক্রেস্ট তুলে দেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ হাবিবুর রহমান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর