হাটে গরুর রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গরুর হাটে গরু রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোঃ শাহ আলম(৩৫) নাম এক ব্যাক্তি নিহত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ১৭ জুলাই রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহ আলম কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার( ১৭ জুলাই) দুপুরে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সাথে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগবিতণ্ডা হয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন শাহ আলম। পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ও পরে কুমল্লিা মেডিক্যাল কলজে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর ভূইয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর