স্বাস্থ্যবিধি না মানলে হাট বন্ধ করে দেয়া হবে: আতিক

স্বাস্থ্যবিধি না মানলে হাট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

রবিবার(১৮ জুলাই) নতুন বাজার সংলগ্ন সাইদ নগর অস্থায়ী পশুর হাট পরিদর্শনে এসে হাটের করোনা সুরক্ষা কর্নার উদ্বোধনের পর একথা বলেন তিনি।

মেয়র জানান, প্রতি হাটে ২০০ জন স্বেচ্ছাসেবক থাকবেন যারা হাটে আগতদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করবেন। ঢাকা উত্তরের ৯টি হাটে করোনা সুরক্ষা কর্নারে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা আছে। সেখানে ৩০ মিনিটের ভেতর ফলাফল এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ মিলবে। হাট এলাকায় এসে সরাসরি হাটে না ঢুকেও, বুথ থেকে পশু পছন্দ করে কেনার ব্যবস্থা আছে। এ সময় অপ্রয়োজনে কাউকে হাটে আসতে বারণ করেছেন ডিএনসিসি মেয়র।

সবাইকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্দিষ্ট স্থানে কোরবানির জন্য এ পর্যন্ত ৫০০ গরুর নিবন্ধন করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর