ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

ঢাকা-টাঙ্গাই‌ল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ভোর থেকে ব্যাপক যানজ‌ট আর ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌লেও বেলা বাড়ার সাথে সাথে মহাসড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে।

রোববার (১৮ জুলাই) ভোর থেকে বেলা ১১ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকা জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

তবে বেলা বাড়ার সাথে সাথে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে সব ধরনের যানবাহন।

টাঙ্গাইল ট্রাফিক সার্জেন্ট মিটুন চক্রবর্তী জানান, সকালের দিকে একটু রাস্তায় যানযট ছিলো এখন রাস্তা একদম ফাঁকা। কোন প্রকার কোথাও কোন জটলা নেই।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর