মোবাইল না দেওয়ায় মাকে হত্যা করলেন পালিত সন্তান

রংপুর নগরীর উত্তর মুন্সিপাড়ায় ক্রিকেট ব্যাটের আঘাতে রাবেয়া বেগম(৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, স্বামী ইকরামুলের মৃত্যুর পর রাবেয়া বেগম তার পালিত সন্তানসহ উত্তর মুন্সিপাড়ায় নিজ বাড়িতে থাকতেন।

শনিবার (১৭ জুলাই) রাতে রাকিব তার মায়ের কাছে মোবাইল ফোন চায় রাবেয়া বেগম দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে। এক পর্যায়ে মাথা ফেটে যায়। পরে ঘাতক রাকিব নিজেই বাসার বাহিরে এসে এলাকাবাসী সবাইকে বলেন তার মাকে সে নিজেই হত্যা করেছে।

এলাকাবাসী জানায়, রাকিবের জন্মের পরে তার আপন বাবা মায়ের কাছে রাবেয়া বেগম(৫২) পোষ্য নিয়ে রাকিব কে নিজের সন্তানের অধিকার দিয়ে লালন পালন করছিলেন। দিন দিন বড় হওয়ার পর প্রতিনিয়ত রাকিব তার মা রাবেয়া বেগমকে প্রহার করতো।

পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মধ্য রাতেই রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং ঘাতক রাকিবকে আটক করে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এস আই, এরশাদ আলী হত্যাকারী রাকিবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রকি আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর