ভারতে আগস্টেই আঘাত হানতে পারে করোনার তৃতীয় ঢেউ

আগামী মাসেই ভারতে করোনার ৩য় ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমলেও ইন্দোনেশিয়ায় বাড়ছে।

চরম আকার ধারণ করেছে অক্সিজেন সঙ্কট। পরিস্থিতি সামলাতে অক্সিজেন রেস্কিউ স্টেশন স্থাপন করা হয়েছে। শনিবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় করোনায় কারো মৃত্যু হয়নি। সাড়ে তিন মাস পর এমন চিত্র দেখল কলকাতাবাসী।

কলকাতায় করোনার উন্নতি হলেও দুশ্চিন্তা কমেনি উত্তরের বড় শহর নিয়ে। সংক্রমণের শীর্ষে রয়েছে দার্জিলিং। এদিকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় নাইট কারফিউ কঠোর করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউ আগস্ট মাসেই শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখনই সতর্ক না হলে ভয়ংকর রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তারা। তবে আশার কথা জানিয়েছে, ভারতের পুনের ইন্সটিটিউট অব ভাইরোলজি। তাদের এক গবেষনায় উঠে এসেছে, ডেল্টা ধরনে আক্রান্ত হওয়ার পর মৃত্যু থেকে ৯৯ শতাংশ সুরক্ষা দিচ্ছে করোনার টিকা।

এদিকে করোনায় বেসামাল ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তায় এক দিনে একশ টন অক্সিজেন প্রয়োজন হচ্ছে। অক্সিজেনের ঘাটতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। স্থাপন করা হয়েছে রেস্কিউ স্টেশন। যা প্রতিদিন ৬ ঘনমিটারের ৩০০টি সিলিন্ডার পূর্ণ করতে পারে।

এদিকে দুই ডোজ টিকা নেয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন বৃটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। করোনার রেপিড টেস্টে পজেটিভ হওয়ার পর থেকে তিনি আইসোলেশনে আছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর