ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর মোস্তফা কোল্ড স্টোরেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুরে রংপুর থেকে ছেড়ে যাওয়া জোয়ানা পরিবহন ও ঢাকা থেকে রংপুরগামী সেলফি পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের আহত প্রায় অর্ধ শতাধিক৷
আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান বার্তাবাজারকে জানান, সকাল সাড়ে সাতটার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা আসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালান। এপর্যন্ত কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রকি আহমেদ/বার্তাবাজার/পি