করোনায় সাধারণ মানুষের পাশে ছাত্রলীগ

কুমিল্লার মুরাদনগরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার ( ১৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী এ মাস্ক বিতরণ করা হয়। মুরাদনগরের ১০ নং যাত্রাপুর ইউনিয়নের সকল মসজিদে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুহসিন খন্দকার।

এছাড়াও রহিমপুর অযাচক আশ্রম ও যাত্রাপুরে বিভিন্ন মন্দিরেও মাস্ক বিতরণ করা হয়।

কুমিল্লা ৩ আসনের সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ‘র সার্বিক নির্দেশক্রমে এ মাস্ক বিতরণের আয়োজন করা হয়।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক উপ সম্পাদক মুহসিন খন্দকার বলেন, ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছি। আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে ।

তিনি আরো বলেন, করোনার শুরুতে মুরাদনগর সংসদ সদস্য নির্দেশে ছাত্রলীগ অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়,সবজি বিতরণ, হ্যান্ড সেনিটাইজারসহ সকল মানবিক কাজগুলা করে যাচ্ছে উপজেলা ছাত্রলীগ।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিদেশক্রমে সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও করোনার শুরু থেকে ছাত্রলীগ মাঠে আছে । আগামীতেও যে কোনো মহামারীতে মাঠে কাজ করবে ছাত্রলীগ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর