উত্তরা তিন থানায় ছাত্রলীগের নতুন কমিটি গঠন

রাজধানীর উত্তরার তিন থানায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয় স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিগুলোর মধ্যে দক্ষিণখান থানায় সভাপতি করা হয় তানভীর চৌধুরী রিও ও সাধারন সম্পাদক করা হয় আশফাকুল ইসলাম সাদ। উত্তরা পূর্ব থানায় সভাপতি হয়েছেন নূরুল আফছার আবির ও সাধারন সম্পাদক হয়েছেন ইলিয়াস আহমেদ। উত্তরা পশ্চিম থানায় সভাপতি নির্বচন করা হয় শাকিল উজ জামান বিপুল ও সাধারন সম্পাদক নির্বচন করা হয় আব্দুর রাজ্জাক জুয়েলকে।

এদিকে নবনির্বাচিত ছাত্রলীগ নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বঙ্গবন্ধুর আদর্শিক পথে সঠিকভাবে দায়িত্ব পালনে অঙ্গিকারবদ্ধ আছেন বলে জানিয়েছেন।।

তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর