করোনা সম্পর্কে পাড়া মহল্লায় সচেতনতার বার্তা পৌছে দিতে হবে: শিল্প মন্ত্রী
করোনাভাইরাস সংক্রমণ কেবল শহরকেন্দ্রিক নয়, এটা গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে। করোনা সম্পর্কে পাড়া মহল্লায় সচেতনতার বার্তা পৌছে দিতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে বারবার সাবার পানি দিয়ে হাত ধোয়া ও মাক্স পরাসহ সচেতন থাকতে হবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশও করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম হবে বলেছেন শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ।
শনিবার (১৭ জুলাই) নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কোভিড ১৯ পরিস্থিতি বিষয়ক পর্যালোচনা ও সচেতনতামূলক সভায় মন্ত্রী এসব এ কথা বলেন।
জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন মোঃ নূরুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ভূইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকী, বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, স্বাস্থ্য ও পরিবারর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব থানার অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন পলাশসহ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি