খুররম খানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদকমো.তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক শোক বার্তা মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, “মরহুম খুররম খান চৌধুরী ছিলেন একজন কর্তব্যপরায়ণ এবং আদর্শনিষ্ঠ ব্যক্তি। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম খুররম খান চৌধুরী ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি দেশ গঠন, উন্নয়ন-উৎপাদনের রাজনীতি এবং গণতন্ত্র ও জনঅধিকার প্রতিষ্ঠায় যে অগ্রণী ও সাহসী ভূমিকা পালন করেছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবিদার। রাজনীতিতে তাঁর অংশগ্রহণের মূল উদ্দেশ্যই ছিল সমাজসেবার বৃহত্তর কাজকে গুরুত্ব দেয়া। ক্রান্তিকালেও তিনি দলের নীতি, আদর্শ ও কর্মসূচি পালন থেকে ন্যুনতম বিচ্যুৎ হননি।

তাঁর মৃত্যুতে আমি তাঁর পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুম খুররম খান চৌধুরী’র রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর