লকডাউনে অসহায়দের কষ্টে প্রধানমন্ত্রীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে: নওফেল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে অসহায়দের কষ্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১৭ জুলাই) চট্টগ্রাম নগরীর লালখানবাজার ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, লকডাউনে অসহায়দের কষ্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। করোনা পরিস্থিতি থেকে মুক্তি পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সচেতন হতে হবে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আপনারা আজ যে সাহায্য পাচ্ছেন তা প্রধানমন্ত্রীর উপহার। অসহায়দের খাবার ও অর্থ দেয়ার জন্য রাষ্ট্রের সকল দরজা খুলে দিয়েছেন তিনি। যাতে করে আমরা লকডাউন মেনে চলি এবং ঘরে থাকি।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, লকডাউন মেনে না চলে যদি আমরা করোনায় হই কিংবা পরিবারের কর্মক্ষম লোকটা যদি করোনায় মারা যায় তাহলে সারাজীবন আফসোস করা ছাড়া কিছু থাকবে না। তখন কিন্তু পুরো পরিবারই পথে বসে যাবে।

তিনি আরও বলেন, এজন্য প্রধানমন্ত্রী অসহায়দের সাহায্য-সহায়তা প্রদান করা যাচ্ছেন। তিনি সবার জন্য খাবারের দরজা উন্মুক্ত করে দিয়েছেন।

সবার জন্য যতটুকু সম্ভব খাবার এবং অন্যান্য সুযোগ-সুবিধা রাষ্ট্র থেকে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর