কলমাকান্দা সীমান্তে ভারতীয় মদসহ আটক-৩

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ তিন চোরাকারকারিকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার এবং দুইটি ভারতীয় গরু জব্দ করা হয়।

আটককৃত চোরা কারবারিরা হলেন-কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনে ছেলে মো. আলমগীর হোসেন (৩০), টাঙ্গাইল সদর উপজেলার কুষ্টিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. আব্দুর রহিম (৩৫) ও একই উপজেলার চরবাটুলী গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে মো. বাবু মিয়া (২৮)।

শনিবার (১৭ জুলাই) বিকেলে নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান, জব্দকৃত মদ, গরু ও প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২১ লক্ষ ৯২ হাজার টাকা । আটক তিনজনকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

রাজেশ গৌড়/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর