৬ বছরের শিশুকে বলৎকার, ১০ বছরের শিশুর বিরুদ্ধে মামলা

ভোলার চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৬ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জুলাই) শিশুর বাবা বাদী হয়ে মূল আসামি ১০ বছরের শিশু ফয়েজসহ তার বাবা ও মাকে আসামি করে চরফ্যাসন থানায় মামলাটি দায়ের করেন।

চরফ্যাসন থানা পুলিশ শিশু ফয়েজকে গ্রেফতার করে চরফ্যাসন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক আসমি শিশু হওয়ায় মামলাটি ভোলার শিশু আদালতে প্রেরন করেছেন।

বলৎকারের অভিযোগে দায়েরকৃত মামলার আর্জিতে বাদী দাবী করেন, প্রতিবেশী ফয়েজ তার নাবালক ৬ বছর বয়সী পুত্রকে বিভিন্ন সময় খারাপ কথা বার্তা বলতেন। ঘটনার দিন ৯ জুলাই তার শিশু পুত্রকে অভিযুক্ত ফয়েজের ঘরের সামনে পেয়ে কথা শোনার জন্য ঘরের পিছনে ডেকে নিয়ে জোরপূর্বক বলৎকার করেন। শিশুর চিৎকারে প্রতিবেশী এক নারী ছুটে এলে ফয়েজ পালিয়ে যান।

এসময় শিশুকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করান। তার অবস্থার অবনতি হলে তাকে ১৫ জুলাই চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ফয়েজের পরিবারকে জানালে তারা অভিযুক্ত ফয়েজকে পালিয়ে যেতে সহযোগিতা করায় তিনি তার পুত্রকে বলৎকারের অভিযোগ তুলে চরফ্যাসন থানায় মামলা দায়ের করেন।

এদিকে শিশু ফয়েজের মা মারজান বেগম অভিযোগ করেন, প্রতিবেশী আকতার হোসেন ছেলের সাথে তার পুত্র ফয়েজের ফুটবল খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হলে ওই দিন স্থানীয় সাবেক ইউপি সদস্য কবির হোসেন ও ওই শিশুর বাবা আকতার হোসেন তার ছেলে ফয়েজকে বেধড়ক মারধর করেন।

শিশু পুত্র ফয়েজকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও এলোপাতারী মারধর করেন। মারধরে ঘটনায় তিনি বাদী হয়ে ১৫ জুলাই সাবেক ইউপি সদস্য কবির হোসেন ও শিশুর পিতা আকতার হোসেনসহ ৫ জনকে আসামি করে চরফ্যাসন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন।

এই মামলাকে ধামাচাপা দিতে সাবেক ইউপি সদস্য করিব হোসেনের ইন্দনে আমার পরিবারকে ঘায়েল করতে আমার ১০ বছরের শিশু পুত্রের বিরুদ্ধ বলৎকারের অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়ের করেন।

চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন জানান, শিশু বলৎকারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি ফয়েজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশু ফয়েজের মা আদালতে দায়েরকৃত মামলার বিষয়ে তার জানা নাই।

আরিফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর