বন্যার্তদের পাশে লায়ন্স ক্লাব রংপুর মহানগর

রংপুরের গঙ্গাচড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব রংপুর মহানগরের সদস্যরা। শনিবার (১৭ জুলাই) বিকেলে শেখহাসিনা তিস্তা সেতুর তীরবর্তী মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷

খাদ্যসামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব রংপুর মহানগরের প্রেসিডেন্ট- লায়ন রবিউল ইসলাম মৃদুল, সেক্রেটারি- লায়ন নাঈমা বীনতে আব্দুল খালেক, ভাইস প্রেসিডেন্ট- লায়ন তাহমিনা শিরিন, ডিরেক্টর- লায়ন শফিকুল ইসলাম, লায়ন মোঃ আতিকুল্লাহ, লায়ন তাসলিমা খাতুন, ও লায়ন শাহরিয়ার মিম সহ লায়ন্স ক্লাবের সদস্যরা।

ক্লাবের প্রেসিডেন্ট লায়ন রবিউল ইসলাম মৃদুল বলেন, তিস্তার মানুষ নদী ভাঙনের শিকার প্রতি বছরেই হয়। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে লায়ন্স ক্লাব সবসময় দাড়িয়েছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণ শেষে চরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয় ও চরাঞ্চালের মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়

রকি আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর