তিনদিন পরেই কোরবানির ঈদ। ছেড়েছে লকডাউনও। জমে উঠতে শুরু করেছে পশুর হাট। পশুর দামও চড়া যাচ্ছে। টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম গোবিন্দাসী পশুর হাট। হাটে তোলা হয়েছে রাজস্থান হারিয়ানা কালো রঙের আকর্ষনীয় ও শুশ্রী দুটি খাসির দাম হাকা হয়েছে সাড়ে ৫ লাখ টাকা। খাসি দুটির নাম রাখা হয়েছে হালের ক্রেজ মেসি-নেইমার।
খাসি দুটির মালিক পশু ব্যবসায়ী শাহীনুল ইসলাম বলেন, আমার খাসির মতো এতো বড় খাসি জেলায় নেই বলে দাবি করেছেন তিনি । তিন বছর ধরে অতি যত্মসহকারে লালন-পালন করে বড় করেছি মেসি-নেইমারকে।
দেশীয় উপকরণ খৈল, ভুট্টা, ভুষি খাদ্য খাইয়ে বড় করেছি। খাসি দুটির ওজন প্রায় ১৮০ কেজি হবে। দাম চাচ্ছি সাড়ে ৫ লাখ টাকা। ক্রেতারা দাম করতেছে। তবে সাড়ে ৪ লাখ টাকা হলে বিক্রি করবো। ছাগল দুটি দেখতে হাটে ভীর জমাচ্ছে শতশত লোক। ক্রেতা সিরাজ মিয়া বলেন, মেসি-নেইমারকে দেখে পছন্দ হয়েছে। তবে দাম একটু বেশি। আড়াই লাখ টাকা হলে কিনতে পারতাম।
স্থানীয়রা বলেন, খাসি দুটি দেখতে অসাধারণ। এরকম খাসি এর আগে কোনদিন দেখি নাই।
ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন দেবনাথ জানান, খাসি দুটি ক্রসজাতের। সাধারণত এগুলো মাংসের জন্য পালন করা হয়। অল্প সময়ে দ্রুত বর্ধন হয়, লাভও বেশি।
হাসান সিকদার/বার্তা বাজার/টি