বিএনপি নেতা খুররম খান চৌধুরী মারা গেছেন

বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন তিনি।

বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, খারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল করিম অলি এবং একই ইউনিয়নের ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন খুররম খান চৌধুরী। গত ৮ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় গত ১৪ জুলাই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে।

খুররম খান চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। একাধারে তিনি বিএনপির ময়মনসিংহ জেলা উত্তর শাখার আহ্বায়ক, নান্দাইল উপজেলা শাখার সভাপতি। তিনি ময়মনসিংহের বিভিন্ন আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর