করোনায় একদিনে ঢাকায় রেকর্ড ৮২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৮২ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

এছাড়া খুলনা বিভাগে ৪৯ জন, চট্টগ্রামে ৩২ জন, রাজশাহীতে ২০ জন, রংপুরে ১০ জন, বরিশালে পাঁচজন, ময়মনসিংহে চারজন ও সিলেট বিভাগে দুইজন রয়েছেন।

শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৬৬৯ জনে। এ সময়ে নতুন করে আরও ৮ হাজার ৪৮৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪৪১ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ১৫ জনের। আর পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬ শতাংশ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর