চরফ্যাসনে সাগরে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা চলমান সময়ে সাগরে ইলিশ শিকারের দায়ে ভোলার চরফ্যাসন উপজেলায় ১৮ জেলেসহ এম ভি মনির নামের ১টি সামুদ্রিক ট্রলার আটক করেছে কোস্টগার্ড চরমানিকা ষ্টেশন।

শনিবার ( ১৭ জুলাই) চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার এম জমির উদ্দিনের নেতৃত্বে কোষ্ট গার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করে ঢালচরের মেঘনা নদীর কালকিনি চর এলাকা থেকে মাছসহ সামুদ্রিক ট্রলার আটক করা।

কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) জানান, মেরিন ফিশারিজ কর্মকর্তা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে ১৮ জন জেলেকে ১৯৯৩ সালের মৎস্য আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ কিছু ইলিশ নিলাম ডাকের মাধ্যমে ২৫ হাজার টাকা বিক্রি করা হয়েছে। মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০ মে থেকে ৬৫ দিন সাগরে ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরিফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর