করোনায় ক্ষতিগ্রস্ত ভাকুর্তাবাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নবাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ লিয়াকত হোসেন।
শনিবার (১৭ জুলাই) দুপুরে ভাকুর্তা স্কুল ও কলেজ মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০০ অসহায় মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানের প্রধান অতিথি নির্মল রঞ্জন গুহ বলেন, বর্তমানে সারা বিশ্ব করোনা মহামারীর কবলে। এর ঢেউ আমাদের দেশেও এসে পড়েছে। এর প্রেক্ষিতে সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছে। কিছু কঠোরতা বাস্তবিক কারণেই এই মহামারী রোধে নিতে হয়েছে। এই সময় কর্মহীন ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় আজ ভাকুর্তা ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন ভাকুর্তার সন্তান সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন। তার এই মানবিক কাজের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আপনারা এই করোনাকালে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলবেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা এই করোনা যুদ্ধে জয়লাভ করতে পারবো।
হাজী মোঃ লিয়াকত হোসেন জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ভাই এর পরামর্শে পবিত্র ঈদ-উপ-আযহা উপলক্ষে আমার ব্যক্তিগত অর্থায়নে ৫০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। করোনায় অসহায় এসব মানুষের মাঝে আমার এধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি