যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। যশোর জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যশোর জেলাতে ৪৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে ১০৮ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৫ শতাংশ।
এদিকে এ জেলায় নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা রোগী ১০ জন। বাকি ৫ জনের করোনা উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ২০১ জন।
এ পর্যন্ত যশোর জেলা জুড়ে শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮শত ৬ জন, সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৭শত ৮২ জন এবং এ পর্যন্ত করোনা পজেটিভ হয়ে মারাগেছে ২৬৩ জন।
সদর উপজেলায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৭০ জন, ঝিকরগাছায় ১০ জন, অভয়নগরে ৩ জন, মনিরামপুরে ৬ জন, বাঘারপাড়ায় ১ জন, শার্শায় ৮ জন, চৌগাছা উপজেলায় ১০ জন নতুন করে শনাক্ত হয়েছে।
এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/টি