রায়পুরা হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নরসিংদীর রায়পুরায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসাবে শাড়ী লুঙ্গি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
শনিবার (১৭জুলাই) সকালে পৌরএলাকার রায়পুরা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় ৭৫০জন দরিদ্র, হতদরিদ্রদের মাঝে শাড়ী লুঙ্গি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের পাশে থেকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছেন।
ঈদ উপহার (শাড়ী লুঙ্গি) বিতরণী অনুষ্ঠানে কাওছার বলেন, খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণে গণতন্ত্রের মানস কণ্যা রাষ্ট্র নায়ক শেখ হাসিনার অবধান চির স্মরণীয় হয়ে থাকবে। এসময় কাওছার করোনাকালিন সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমান উদ্দিন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সদস্য জয়নুল আবেদীন, সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, পৌরসভা আ.লীগের সহসভাপতি হারুনুর রশীদ ভূইয়া, চান্দের কান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি দানেশ আলী, আদিয়াবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি মো. আশরাফ উদ্দিন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক খন্দকার শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান ফরিদ, সহসভাপতি রহিছ মিয়া, সাধারণ সম্পাদক কাজী এমদাদ, বিশিষ্ট সমাজ সেবক ও আ.লীগনেতা মশিউল আলম কনক, হেলাল মিলিটারি, বিডিআর হাসান আলী, হাইরমারা ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, এনামুল হক নয়ন, রাজন মিয়া, ফরহাদ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি