শ্রীপুরে ট্রাক উল্টে অটোরিকশা চালকসহ নিহত ২

গাজীপুরের শ্রীপুরে কেমিক্যাল বহনকারী ড্রামট্রাক উল্টে চালকসহ দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ সকালে ময়মনসিংহগামী একটি কেমিক্যাল বহনকারী ড্রামট্রাক উল্টে চারটি দোকানের উপর উঠে যায়। এসময় যাত্রী নেওয়ার জন্য পাশে দাঁড়িয়ে থাকা (থ্রী হুইলার) অটোরিকশার উপর ট্রাকটি উঠে গেলে চালক ও মালেকা আক্তার (৫০) নামে অটোরিকশা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ময়মনসিংহগামী একটি কেমিক্যাল বহনকারী ড্রামট্রাক উল্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অটো চালকের নাম পরিচয় এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফিরোজ শাহ্/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর