আখাউড়ায় মাদকসহ ২ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নিষিদ্ধ বিয়ারসহ মোঃ মুরসালিন (২৫) ও আরিফ (২৫) নামের ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্প। শুক্রবার ( ১৬ জুলাই) রাতে উপজেলার মিনারকোট এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মুরসালিন উপজেলার মিনারকোট গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও আরিফ র্ধমনাগর গ্রামের মোঃ লিটন মিয়া ছেলে।

শনিবার ( ১৭ জুলাই) দুপুরে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মিনারকোট এলাকায় অভিযান চালালে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫শ গ্রাম গাঁজা ও ৮ বোতল নিষিদ্ধ বিয়ারসহ মুরসালিন ও আরিফকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর