চীন থেকে কেনা সিনোফার্মের দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকার মধ্যে ২০ লাখ ডোজ টিকা আজ শনিবার (১৭ জুলাই) রাতে দেশে এসে পৌঁছাবে।
শনিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
তিনি জানান, আজ রাত ১১টায় ১০ লাখ ডোজ এবং রাত ৩টায় ১০ লাখ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।
এর আগে দেশে সিনোফার্মের ৩১ লাখ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ২০ লাখ ডোজ কেনা এবং ১১ লাখ ডোজ টিকা চীনা সরকার উপহার হিসেবে পাঠিয়েছে।
বার্তা বাজার/নব