লালমনিরহাটে বজ্রপাতে নিহত ২: আহত ৫

লালমনিরহাটে দুই উপজেলায় ব্রজপাতে ২ জনের মৃত্যু হয়েছে এবং ৫ জন আহত হয়েছে। শনিবার(১৭ জুলাই) সকালে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ সেখসুন্দর এলাকায় বজ্রপাতে আবু হানিফ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগে কালীগঞ্জ উপজেলার দক্ষিন দলগ্রাম এলাকায় বজ্রপাতে আমিনুর ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়।

জানা যায়, হাতীবান্ধার নিজ সেখসুন্দর এলাকায় বৃষ্টির সময় বাড়ির পাশের জমিতে আমন ধানের চারা রোপন করছিলো ওই এলাকার জমসের আলীর পুত্র আবু হানিফসহ ৪ জন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবু হানিফের মৃত্যু ঘটে। ওই বজ্রপাতে রমজান আলী ও সুরমানসহ ৩ জন আহত হয়েছে।

এর আগে কালীগঞ্জ উপজেলার দক্ষিন দলগ্রাম এলাকার হানিফ মিয়ার পুত্র আমিনুর ইসলাম বাড়ি থেকে বাজার আসার সময় বজ্রপাতের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এ ছাড়া জেলায় বজ্রপাতে আরো ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কালীগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর