চট্টগ্রামে জামাই শ্বাশুড়ির জুয়ার আসর: গ্রেফতার ১০
শুক্রবার (১৬ জুলাই) মধ্যরাতে নগরীর ডবলমুরিং থানাধীন মোগলটুলী এলাকার একটি জুয়ার আসর থেকে আব্দুর রহিম (৪৫) ও তার শাশুড়ি ফরিদা বেগমসহ (৫০) মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার বাকি আটজন হলেন, মোঃ আব্দুল হক বাবুল (৪২), মোঃ মিন্টু হাওলাদার (২৭), মোঃ কবির (৪০), জাফরুল্লাহ (৪৯), জাহাঙ্গীর আলম (৪১), মিজানুর রহমান পারভেজ (৪৫), আনোয়ার হোসেন (৫০) ও বদিউল আলম (৪৭)।
পুলিশ জানায়, ফরিদা ও তার মেয়ের জামাই আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই মোগলটুলি এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিলেন। মোগলটুলির আহসান উল্লাহ মাতব্বরের বাড়িতে ফরিদার চারটি ঘর আছে। তন্মধ্যে তিনটি ঘর ভাড়া দিয়েছেন। আর বাকি ঘরটিতে জুয়ার আসর বসিয়েছেন। জামাই রহিম বিভিন্ন স্থান থেকে জুয়াড়ি নিয়ে আসতেন এবং রাতভর চলতো জুয়ার আসর চলতো।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৬ জুলাই) মধ্যরাতে মোগলটুলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামাই-শাশুড়ির উক্ত জুয়ার আসর থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ (শনিবার) আদালতে প্রেরণ করা হয়েছে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি