‘করোনাকালেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতি সচল রয়েছে’

মহামারি করোনার হানায় বিশ্বের অনেক বড় বড় দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। কিন্তু এর মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অর্থনীতি সচল রয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রী গরীব-দুঃখী মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।

শনিবার(১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে আসন্ন ঈদ উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ অনুষ্ঠানে কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, সরকারের এসব সহায়তা দল-মত নির্বিশেষে সবাইকে দিতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের বিপদের সময় জনপ্রতিনিধিরা মানুষের পাশে থাকবে এটাই তাদের কাজ।

তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকের মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী যেই নির্দেশনা দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার জন্য অনেক কিছু করেছেন। এরই মধ্যে আমরা নদী ভাঙ্গার হাত থেকে ভোলাকে রক্ষা করতে পেরেছি। ভোলা-বরিশাল ব্রিজের সম্ভাব্যতা যাচাই চলছে। এটি হয়ে গেলে আমরা মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হবো।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর