খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩৯ জনের।
এর আগে শুক্রবার এ বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছিল ও করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৯৭ জনের। একদিনের ব্যবধানে মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।
শনিবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় মৃত ৪৭ জনের মধ্যে খুলনা ও যশোরে ১০ জন করে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহে তিনজন, মেহেরপুরে তিনজন ও মাগুড়ায় একজন রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৮০ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৬৫ জন।
বার্তা বাজার/নব