আফগানিস্তানে একের পর এক শহর নিয়ন্ত্রণে নিচ্ছে তালেবান। তালেবান দাবি করছে যে দেশটির ৮৫ ভাগ তাদের নিয়ন্ত্রণে। সেই সাথে দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ বেড়ে চলেছে। সংঘর্ষ এড়াতে নিরাপত্তার আশায় তুরস্কের পূর্বাঞ্চলে আশ্রয় নিচ্ছেন আফগানিস্তানের নাগরিকরা।
এদিকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে জানুয়ারির শুরু থেকে দেশটির ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ শরণার্থী হয়েছেন। আর দেশটির ভেতরেই স্থানান্তরিত হয়েছেন অন্তত ৩৫ লাখের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট সৈন্য ফিরিয়ে নেয়ায় দেশটিতে নতুন করে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্ত জানিয়েছে, আফগানিস্তানে শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে পদক্ষেপ নিতে পাকিস্তান ও উজবেকিস্তানের সমন্বয়ে চারটি দেশের একটি কূটনৈতিক দল গঠন করা হবে।
গার্ডিয়ান জানিয়েছে, তুরস্কে সীমান্তে আফগানিস্তান ছাড়াও ইরান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা শরণার্থী ও অভিবাসীর সংখ্যা বাড়ছে।
বার্তাবাজার/পি