ফের বিয়ে করেছেন হিরো আলোম! স্ত্রী নুসরাত (ভিডিও)

খুব কম সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ডিস ব্যবসা দিয়ে যার জীবনের শুর। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শুধু দেশেই নয়, রীতিমত তিনি বিদেশের মাটিতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেন।

মিডিয়া পরিচিচিতি পাওয়ার বেশ আগে বিয়ে করেছেন হিরো আলম।তিন সন্তান নিয়ে বেশ ভালো চলছে তার সংসার।গেল জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচনও করেন তিনি।এর কিছু দনি পরেই নায়কের সংসারে বাধে জামেলা।

স্ত্রী ও শশুরের দায়ের করা মামলায় ৪৩দিন জেল খাটতে হয় তাকে। জেল থেকে মুক্ত পেয়ে ফের অভিনয়ের কাজ শুরু করেন।

জেল থেকে বের হয়ে ওই সময় দেয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেছিলেন, আমার বউকে আমি একদিন একটা থাপ্পর মেরেছিলাম। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন সব কিছু মিটে গেছে। আমরা সুন্দরভাবে সংসার করবো। আমার তিন সন্তানের জন্য আপনারা দোয়া করবেন।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ হয়। ভিডিওতে দেখা যায় নুসরাত নামের এক মডেলের সাথে বসে রয়েছেন হিরো আলম। যিনি ভিডিও করছিলেন তিনি ওই মডেলকে বার বার ভাবি বলে ডাকছিলেন এবং হিরো আলমের বউ বলেও বলছিলেন। ওই মুহুর্তে পাশে বসা হিরো আলমও কোন কথা বলছিলেন না।

ভিডিওটি প্রকাশের পর আবার নতুন করে গুঞ্জন শুরু হয়। ভক্তদের মাঝে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। তাহলে কি সত্যি বিয়ে করেছেন হিরো আলম?

এমন খবরে হিরো আলম বলেন, আমি তো আপনাদের বলেছিলাম আর বিয়ে করবো না। আমার স্ত্রী সন্তানদের নিয়ে ভালো আছি। আমাকে নিয়ে আবার নতুন করে বিতর্ক করা হচ্ছে। ওই দিন আমরা একটা রেস্টুরেন্টে বসে ছিলাম পরিচিত এক ভাই সাক্ষাৎকার নেয়ার নামে এমন উল্পা পাল্টা কথা বলেছে আমি বুঝতে পারিনি। আমার দ্বিতীয় বিয়ের কথা সম্পূর্ণ মিথ্যা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর