আলফাডাঙ্গায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামের উদ্যোগে ও পৌর মেয়র সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. নূর ইসলাম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম বলেন, করোনার এই সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে মানবিক যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে আছে।

এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার ও খান মো. শাহ্ সুলতান রাহাত এর পরামর্শে আমরা আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা এই করোনাকালীন সময়ে সবসময় অসহায়, হতদরিদ্র মানুষের পাশে আছি। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মিয়া রাকিবুল/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর