অতিরিক্ত ভাড়া আদায় ও নির্দেশনা অমান্য করলেই ব্যবস্থা: কাদের

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চলমান লকডাউন ২৩ জুলাই পর্যন্ত শিথিল করেছে সরকার। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় গণপরিবহন চলার কথা থাকলেও তা হচ্ছে না।

অনেক পরিবহন এ নিয়মে মানছে না। এসব নির্দেশনা যারা অমান্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৭ জুলাই) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, যাত্রী পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় ও শর্ত অমান্যের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক পরিবহন এসব শর্ত ও নির্দেশনা মানছে না।

তিনি আরও বলেন, পরিবহনগুলোকে নিয়ম মেনে যাত্রী পরিবহন করতে হবে। অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বিআরটিএ’কে নির্দেশনা দেয়া হয়েছে।

লকডাউন শিথিলের কারণে গ্রামে গেলেও সবাইকে শতভাগ মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে কোনো ধরনের শৈথিল্য না দেখাতে আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর